সারাদেশ

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। দর্শকদের আগ্রহ আর আয়ের ধারাবাহিকতায় ছবিটি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিভিন্ন প্রতিবেদনের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ৩১৭ কোটি রুপি ছাড়িয়েছে।

নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত ছবিটি ভারতের পাশাপাশি বিদেশের বাজারেও ব্যবসায়িক সাফল্য পাচ্ছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ভারতে সিনেমাটির নেট আয় হয়েছে ১৪৪.৬০ কোটি রুপি। অন্যদিকে, গ্রস আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৯.৬৫ কোটি রুপি।

আন্তর্জাতিক বাজার থেকেও উল্লেখযোগ্য আয় এসেছে ‘জেলার ২’-এর ঝুলিতে। প্রথম তিন দিনে বিদেশের বাজারে ছবিটির গ্রস আয় হয়েছে ১৪৭.৫০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩১৭.১৫ কোটি রুপি।

মুক্তির প্রথম দিন ভারতে ৫৯.৭০ কোটি রুপি নেট আয় করে ছবিটি। দ্বিতীয় দিনে সেই আয় কমে দাঁড়ায় ৩৭.১০ কোটি রুপিতে। তবে শনিবার (১৭ অক্টোবর) ছুটির দিনে আবারও বাড়ে আয়। প্রায় ২৮.৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ওই দিন ১৪ হাজার ৬০৪টি শো থেকে ছবিটি ৪৭.৮০ কোটি রুপি নেট আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সাফল্যের ফলে রজনীকান্তের আগের কয়েকটি জনপ্রিয় সিনেমার আয়ের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দাবিও সামনে এসেছে। এর মধ্যে রয়েছে ‘কাবালি’, যার বিশ্বব্যাপী আয় প্রায় ২৯৫ কোটি রুপি, এবং ‘এন্থিরান’, যার আয় প্রায় ২৯০ কোটি রুপি।

প্রকাশিত হিসাব অনুযায়ী, তিন দিনের আয় বিবেচনায় ‘জেলার ২’ রজনীকান্তের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। তালিকার শীর্ষে আছে ‘২.০’, যার আয় প্রায় ৬৬৮ থেকে ৬৭৫ কোটি রুপি। এরপর রয়েছে ২০২৩ সালের ‘জেলার’, যার আয় প্রায় ৬০৫ থেকে ৬৩০ কোটি রুপি। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘কুলি’র আয় প্রায় ৫১৬ থেকে ৫৪৮ কোটি রুপি।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমায় ‘টাইগার মুথুভেল পান্ডিয়ান’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন রজনীকান্ত। সিক্যুয়েলেও একই চরিত্রে ফিরেছেন তিনি। এ কারণে নতুন ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে আগে থেকেই আগ্রহ ছিল।

নেলসন দিলীপকুমারের এই সিনেমায় রজনীকান্তের পাশাপাশি অভিনয় করেছেন মোহনলাল, শিবরাজকুমার, রাম্যা কৃষ্ণান, বিজয় সেতুপাতি, বিদ্যা বালান ও মিঠুন চক্রবর্তী। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র।

মুক্তির প্রথম তিন দিনের আয়ের পরিসংখ্যান ‘জেলার ২’-এর বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, পরবর্তী দিনগুলোতে ছবিটি আয়ের এই গতি ধরে রাখতে পারে কি না এবং শেষ পর্যন্ত রজনীকান্তের ক্যারিয়ারে নতুন কোনো বক্স অফিস রেকর্ড যোগ হয় কি না।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা