সারাদেশ

পদ্মায় ৩০ হাজার মিটার কারেন্টজাল জাল জব্দ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, মা ইলিশ রক্ষার্থে মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করছে উপজেলা মৎস্য অফিস, নৌপুলিশ ও শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। রোববার(১১ অক্টোবর) বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন স্থান হতে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে কোন জেলে আটক হয়নি। পরে সকল জাল পুড়িয়ে ধ্বংস করে মৎস্য অফিস।

শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান,'নিয়মিত পদ্মায় অভিযান চলছে। গতকাল ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এসিল্যান্ড নৌপুলিশসহ আমরা অভিযান পরিচালনা করি।তবে কোন জেলে আটক হয়নি। মূলত, জাল নদীতে পাতা অবস্থায় পাওয়া যায়। নিয়মিত অভিযান চলবে।'

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা