সারাদেশ

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

​সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও বালিয়াটির চর-ভাটারা (ঋষিপাড়া) এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম কাউন্নারা এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ আব্দুর রশিদ (৩৫) এবং বালিয়াটির চর-ভাটারা ঋষিপাড়া এলাকার ঝন্টু মনিদাসের স্ত্রী প্রভাতী রানী মনিদাস (৪৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে পশ্চিম কাউন্নারা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, এসআই সুলতানের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে চর-ভাটারা ঋষিপাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে ১০ লিটার দেশীয় মদসহ প্রভাতী রানী মনিদাসকে গ্রেপ্তার করা হয়।

​সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

​তিনি আরও বলেন, ‘মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করতে হবে। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পুলিশের নিরলস প্রচেষ্টায় সাটুরিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা