সারাদেশ

তুঘলকি কাণ্ড, মামলা করলেন খোদ ট্রান্সফরমার চোর

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার দৌলতপুর গ্রামে এক তুঘলকি কাণ্ড ঘটেছে। মোঃ দিলদার হোসেন (৪৫) ট্রান্সফরমা চুরি করে ধরা পরার পর সে ঐ গ্রামের ৫ জনকে আসামী করে ফুলবাড়ী কোর্টে গত ১৭ সেপ্টেম্বর একটি সাজানো ও মিথ্যা মামলা দায়ের করেন।

দিলদারের বিরুদ্ধে গত মাসে দৌলতপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার অভিযোগ রয়েছে। এই ঘটনার ফুলবাড়ী থানার পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধার করে দিলদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় দিলদার বর্তমানে জেল হাজতে রয়েছেন। তবে গ্রেফতারের আগে পলাতক থাকাকালে সে গ্রামের মোঃ মশিউর হোসেন মটার, মোঃ আবুল কালাম আজাদ (বাচ্চু), মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ গুডম্যান এই ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

মামলায় দিলদার উল্লেখ্য করেন যে, প্রতিপক্ষরা ১ লাখ ৫০ হাজার টাকার চাঁদার দাবি করেন। যা আসলে সত্য নয়। মোঃ মশিউর রহমান মটার বলেন, আমরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি, তার সাথে আমাদের কোনো বিরোধ নেই। তার পরও মোঃ দিলদার হোসেন আমাদেরকে হয়রানি করার জন্য এই মামলা করেন। আমরা বিষয়টি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি করছি। বিষয়টি সঠিক তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির সাথে জড়িত। পুলিশ ঘটনার তদন্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আমরা ঘটনাটি জানার পর বিষয়টি পুলিশকে অবগত করে পুলিশ পরবর্তীতে তদন্ত করে মোঃ দিলদার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই ঘটনার সাথে আমরা কোনোভাবে জড়িত নই। ষড়যন্ত্র করে মোঃ মশিউর হোসেন মটারসহ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। এ বিষয়ে প্রশাসনের নেক দৃষ্টি কামনা করছি।

সাননিউজ/ বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা