ছবি: সান নিউজ
সারাদেশ
বেসিক ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ  

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বেসিক ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং প্রশিক্ষণ প্রদান, সনদপত্র বিতরণ ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস সরবরাহ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এলুয়াড়ী ইউনিয়ন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। বক্তব্য শেষে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেকট্রিক টুলস ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, বিজিবিএমএস, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এবং এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মো. নবীউল ইসলাম।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজনে ছিল ফুলবাড়ী ২৯ বিজিবি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা