ছবি: সান নিউজ
সারাদেশ

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

খাগড়াছড়ি প্রতিনিধি

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ।

রবিবার (১৬ আগষ্ট ) খাগড়াছড়ি জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পৌর টাউন হল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধন শেষে টাউন হলে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সরকারি কর্মকর্তাসহ জনপ্রতিনিধি প্রমূখ।

সভায় বক্তরা বলেন, পাহাড়ি অঞ্চলে মাছের উৎপাদন বাড়ানো, স্থানীয় জলাশয় সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। মৎস্য খাত দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে মাছ চাষ করলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

শেষে খাগড়াছড়ি সরকারি কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা