ছবি: সান নিউজ
সারাদেশ

গণভোটকে পুঁজি করে ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে জামায়াত: এমপি খোকন

মাদারীপুর  প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

রোববার সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এমপি খোকন বলেন, “পিআর পদ্ধতির দোহাই দিয়ে জামায়াত একসময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। এখন তারা নতুন করে গণভোটের দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।”

বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—গণভোটে দেওয়া জনগণের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। আইন সংশোধনসহ এর জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন তা বাস্তবায়ন কেবল সময়ের ব্যাপার।”

তিনি আরও বলেন, গণভোটের বিষয়টিকে পুঁজি করে জামায়াত যে রাজনৈতিক অপচেষ্টা চালাচ্ছে, তা ব্যর্থ হতে বাধ্য। জনগণকে ধৈর্য ধরার পাশাপাশি সব ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক যুব সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণভোট প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন। তাঁর ওই বক্তব্যের জবাবেই এমপি খোকন তালুকদার এসব মন্তব্য করেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং যুবদল নেতা মামুন শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা