ছবি: সান নিউজ
সারাদেশ

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত র‍্যালি ও জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১ টার দিকে পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় থেকে বিপুলসংখ্যক আশেকে রাসূলের অংশগ্রহণে আয়োজিত এ জুলুস। নবীপ্রেমের স্লোগান, দরুদ-সালাম ও নাতে রাসূল (সা:) -এর সুমধুর পরিবেশনায় মুখর হয়ে ওঠে মুন্সীগঞ্জ শহরের রাজপথ।

দাওয়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সভাপতি মো. রাফি আক্তারীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাগত র‍্যালি ও জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।

শত শত পতাকা ও ব্যানার হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলুসটি পরিণত হয় এক বর্ণিল আয়োজনে। অংশগ্রহণকারীদের কণ্ঠে দরুদ-সালাম ও ইশকে রাসূল (সা:)-এর স্লোগানে শহরের পরিবেশে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ। নাতে রাসূল (সা:)-এর হৃদয়স্পর্শী পরিবেশনায় পুরো আয়োজনজুড়ে ছড়িয়ে পড়ে আধ্যাত্মিকতার আবেশ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) -এর পবিত্র শুভাগমন সমগ্র মানবজাতির জন্য মহান আল্লাহ তাআলার অসীম রহমত। তাঁর জীবনাদর্শ, সুন্নাত ও উত্তম আখলাক অনুসরণের মাধ্যমেই ব্যক্তি, পরিবার ও সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা:)-এর আনন্দ প্রকাশের পাশাপাশি প্রিয় নবী (সা:)-এর শিক্ষা ও আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নবীপ্রেমকে শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুন্নাত অনুসরণ এবং মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

জুলুসটি মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগের মাদ্রাসাতুল মদিনা থেকে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয়, কাচারি চত্বর, সুপার মার্কেট ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসাতুল মদিনায় গিয়ে শেষ হয়।

এতে দাওয়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জুলুস চলাকালে অসংখ্য পতাকা ও ব্যানারে পুরো র‌্যালি হয়ে ওঠে দৃষ্টিনন্দন।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ স্বাগত রেলি ও জুলুসকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা