সারাদেশ

টঙ্গীবাড়িতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসার শিক্ষার্থীকে গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দিকে টঙ্গীবাড়ি উপজেলার পশ্চিম সোনারং গ্রামে ওই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ মো. লোকমান হোসেন পলাতক রয়েছেন।

অভিযুক্ত হাফেজ মো. লোকমান হোসেন ভোলা জেলার চর-ফ্যাশন এলাকার ইসলাম আলীর ছেলে। সে টঙ্গীবাড়ির সোনারং পুরাতন জামে মসজিদে ইমামতির পাশাপাশি টঙ্গীবাড়ি খিলপাড়া সুন্নাতুল মদিনা মাদ্রাসায় শিক্ষকতা করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হাফেজ মো. লোকমান হোসেন ১১ টায় তার মাদ্রাসার শিক্ষার্থী মাজেদুল ইসলামকে পশ্চিম সোনারংয়ে বারেক মিয়ার বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে জোর পূর্বক বলাৎকারের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থী আপত্তি জানালে শিক্ষক লোকমান ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীর গলায় ও হাতে উপুর্যুপরি আঘাত করে। এতে শিক্ষার্থীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ। তবে শুক্রবার সকাল পর্যন্ত পলাতক শিক্ষককে গ্রেপ্তারে সম্ভব হয়নি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা