সারাদেশ

ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের গ্রুপ সভাপতি ও আরএসএলদের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের উদ্যোগে গ্রুপ সভাপতি ও রোভার স্কাউট লিডার (আরএসএল)দের অংশগ্রহণে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা রোভার স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রোভার স্কাউটিংয়ের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় মূল উপস্থাপক হিসেবে রোভার স্কাউটিং বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম এলটি।

এ সময় বক্তব্য রাখেন জেলা রোভার স্কাউটের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, ঝালকাঠি মহিলা কলেজের অধ্যক্ষ ইলিয়াস ব্যাপারী, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম, হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. শফিকুল ইসলাম, বরিশাল জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার কিশোর চন্দ্র বালা, ঝালকাঠি জেলা রোভার স্কাউটের যুগ্ম সম্পাদক এস এম রেজাউল করিম এবং ইয়ং লিডার মো. আলামিন।

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতি, আরএসএল ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে রোভার স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

জেলা রোভার স্কাউটের সম্পাদক মোহাম্মদ মাসুম কর্মশালাটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জেলার রোভার কার্যক্রমকে আরও বেগবান ও সম্প্রসারিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা