সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য সংগ্রহে গিয়ে ডাকাতের হামলায় র‍্যাবের তিন সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের হামলায় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকাল চারটার দিকে খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন র‍্যাবের গোয়েন্দা শাখার সদস্য হাবিলদার মো. কাজল (৩৩), আবদুল মালেক (৩৪) ও কনস্টেবল মো. রাশেদ (৪৩)। তারা র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের গোয়েন্দা শাখায় কর্মরত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের বাসিন্দা শফিক মিয়া ওরফে চোরা শফিক একজন চিহ্নিত ডাকাত। শফিক ডাকাত সম্পর্কে তথ্য সংগ্রহ করতে র‍্যাবের গোয়েন্দা শাখার সার্জেন্ট মো. ফারুক, সদস্য রাশেদ, মালেক ও কাজল সাধারণ পোশাকে সোমবার বিকাল আনুমানিক চারটার দিকে খাগাতুয়া গ্রামে যান।

গ্রামে র‍্যাব সদস্যদের উপস্থিতির খবর গোপন সূত্রে জানতে পারেন শফিক ও তার সহযোগীরা। পরে তারা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় র‍্যাব সদস্যদের কুপিয়ে রক্তাক্ত করা হয়। এরপর আহত তিন সদস্যকে গ্রামের একটি বাড়িতে তিন ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখা হয়। একজন কৌশলে পালিয়ে যান।

খবর পেয়ে র‍্যাব ও গোয়েন্দা শাখার অন্য সদস্যরা সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরে আহত সদস্যদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, এর আগেও শফিক মিয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ আছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে হামলার পর ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে স্থানীয় একজনের সঙ্গে র‍্যাবের এক সদস্যকে কথা বলতে শোনা যায়। র‍্যাবের ওই সদস্যকে বলতে শোনা যায়, ‘মার কসম, মায়ের দুধের কসম।’ জবাবে স্থানীয় ওই ব্যক্তি গালি দিয়ে বলেন, ‘যদি আবার আইয়াস, একবারে কাইটা ফালাই দিমু।’ ভিডিওতে টি-শার্ট পরা এক র‍্যাব সদস্যকে দুই কান ধরে দাঁড়িয়ে থাকতে এবং বাকি দুই সদস্যকে হাতে আঘাত নিয়ে কাতরাতে দেখা যায়।

নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, রাত আটটার দিকে র‍্যাবের তিন সদস্যকে হাসপাতালে আনা হয়। তাদের হাতে ও মাথায় এবং একজনের মাথায় দায়ের কোপের জখমের চিহ্ন আছে। আহত তিন সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আবদুল মালেক জানান, তারা তথ্য সংগ্রহের কাজে দুটি মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে যাওয়ার পথে খাগাতুয়া গ্রামে হামলার শিকার হন। চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত শফিক এবং তার বাহিনী পথ রোধ করে তাদের ওপর হামলা চালায়। হামলায় তিনি মাথায় আঘাত পান এবং তার দুই সহকর্মী আহত হন। প্রাণ বাঁচাতে তাদের ক্ষমাও চাইতে হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুনবী গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, শফিক মিয়া একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা