সারাদেশ

ময়লা-আবর্জনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ভালুকা পৌর প্রশাসক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা পৌরসভার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিকে সামনে রেখে কাজ করছেন পৌর প্রশাসক ইকবাল হোসাইন। দায়িত্ব গ্রহণের পর নিজের অভিজ্ঞতা, মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কথা বলেছেন।

দায়িত্ব গ্রহণের প্রথম অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এর আগে তিনি ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বে ছিলেন। ভালুকা একটি শিল্পাঞ্চল হওয়ায় এখানে নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। নতুন আরেকটি পৌরসভায় এসে কাজ শুরু করেছি। এখানে রাজনৈতিক চাপ তুলনামূলক বেশি, পাশাপাশি এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তারপরও আলহামদুলিল্লাহ, কাজ করতে পেরে ভালো লাগছে, বলেন তিনি।

তিনি আরও বলেন, মহান আল্লাহর ইচ্ছাতেই এই দায়িত্ব পেয়েছেন এবং শুরু থেকেই লক্ষ্য ছিল ভিন্নধর্মী কিছু করা। আমার লক্ষ্য ছিল এমন কিছু করা, যা পৌরসভার ইতিহাসে আগে হয়নি। আলহামদুলিল্লাহ, সে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি, যোগ করেন প্রশাসক।

পৌরসভার বর্তমান অবস্থা মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ভালুকা ‘ক’ শ্রেণির পৌরসভা হলেও সেবার মান ও অবকাঠামো সেই মান অনুযায়ী উন্নত নয়। কাগজে-কলমে এটি ‘ক’ শ্রেণির পৌরসভা। কিন্তু কাজকর্ম, সেবার মান ও অবকাঠামো অনেক ক্ষেত্রে ‘খ’ শ্রেণির মতো। ফলে এখানে সেবার মান বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে, বলেন তিনি।

সমস্যার জায়গাগুলোর মধ্যে সবচেয়ে বড় হিসেবে বর্জ্য ব্যবস্থাপনাকেই চিহ্নিত করেছেন তিনি। সবচেয়ে বড় সমস্যা হলো ময়লা-আবর্জনা। আমাদের কোনো স্থায়ী ল্যান্ডফিল নেই। ফলে বর্জ্য ব্যবস্থাপনা কার্যকরভাবে করা কঠিন হয়ে পড়ছে, বলেন ইকবাল হোসাইন।

তিনি জানান, টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। নির্ধারিত ডাম্পিং ব্যবস্থা, আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা সমাধানের উদ্যোগ চলছে।

পৌরবাসীর প্রত্যাশা পূরণে প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা