ছবি: সান নিউজ
সারাদেশ

বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তাওহিদী মুসলিম জনতার আয়োজনে মসজিদুল হুদা (বড় মসজিদ)–এর সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। এতে মসজিদুল হুদার মুসুল্লিগণ ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

এ সময় আপডেট কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালারচর ফাজিল মাদরাসার প্রভাষক আব্দুল আউয়াল, উলিপুর বহুমুখী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ইলিয়াসুর রহমান, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান, ইসলামী আন্দোলন কর্মী নুর আলম প্রমুখ।

এ সময় বক্তারা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি করে বলেন, বাউল আবুল সরকার মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটুক্তি করেছে—তার দ্রুতই সঠিক বিচার ও ফাঁসির রায় কার্যকর চাই।

ভবিষ্যতে যারাই ইসলামকে নিয়ে কটুক্তি করবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা