ছবি: সংগৃহীত
সারাদেশ

মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ আটক যুবক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীর কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে মাদকসহ গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ।

শনিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রানা একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় সে পুলিশের তালিকাভুক্ত আসামি।

মধুখালী থানার এসআই মোঃ রুস্তম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মোঃ মুক্তার হোসেন ও সঙ্গী ফোর্সসহ অভিযান পরিচালনা করে রানাকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছেন।

তাকে রবিবার দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা