ছবি: সান নিউজ
সারাদেশ

কুষ্টিয়ায় ৭৫ কৃষককে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে ৭৫ জন চাষিকে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত হোসেন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ, পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক হাফিজুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণটি পরিচালনা করেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ।

এ সময় প্রধান অতিথি বলেন, দেশের কৃষিখাতে ‘সোনালি আঁশ’ পাটের গুরুত্ব ঐতিহাসিকভাবে গভীর। তবে পাট চাষে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মানসম্পন্ন বীজের সংকট। স্বল্প ব্যয় ও কম সময়ে পাটবীজ উৎপাদন ‘নাবী পাটবীজ উৎপাদন’ পদ্ধতি, এই প্রযুক্তি যথেষ্ট টেকসই হলেও এর মূল সমস্যা জমির প্রাপ্যতা। পাটবীজ ভিত্তিক শস্যক্রম উপযোগী জমির পরিমাণ খুবই কম। তাই কৃষকরা নিজের পাটবীজের চাহিদা মেটানোর জন্য মরিচ, মুলা ও শীতকালীন সবজির সঙ্গে সাথী ফসল হিসেবে এবং শীতকালীন জমির চারধারে চারা রোপণ করে বীজ উৎপাদন করতে পারেন।

নাবী বীজ উৎপাদনের মাধ্যমে কৃষকেরা মানসম্পন্ন বীজ প্রস্তুত করতে পারবেন, যা আমদানি নির্ভরতা কমিয়ে জাতীয় পর্যায়ে বীজ নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা