ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে পনেরো বোতল ফেনসিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার মো. জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজের এটিএম মাজাহারুল ইসলামের ছেলে।

জানা যায়, গ্রেপ্তার সরোয়ার এলাকায় চিহ্নিত ফেনসিডিল কারবারি। তিনি দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে ফেনসিডিল-ইয়াবা ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বড় রাজাপুর গ্রামে ক্রেতা সেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, “ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা