সারাদেশ

ছাত্রদল নেতাকে চাঁদা না দেয়ায় যুবদল নেতার ওপর হামলা, উত্তাল ভালুকা!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান মাহমুদের কাছে ময়মনসিংহের ভালুকা কলেজ ছাত্রদলের সভাপতি তানভির হাসান শান্ত চাঁদাদাবি ও হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে (১৮ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

জানাযায়, গত মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) রাতে উপজেলা যুবদল নেতা মাহমুুদুর রহমানের কাছে ভালুকা সরকারি কলেজ শাখার নব নির্বাচিত সভাপতি তানভির হাসান শান্ত দুই লাখ টাকা চাঁদাদাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শান্ত’র নেতৃত্বে ১০/১৫জনে একটি দল তার উপর হামলা করে ৮০হাজার টাকা ছিনতাই করে নেয়। এতে মাহমুদ গুরুতর আহত হন। ওই ঘটনায় মাহমুদ বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। ও হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের পক্ষে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষিণ করে ভালুকা বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুদ্র,জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম মানিক,মনির খান এডওয়ার্ড,উপজেলা যুবদল নেতা এসএম সাইদুল ইসলাম, ভালুকা মৎস্য আড়ৎ সমিতির সভাপতি সমর পাঠান, পৌরসভার ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাজাহারুল ইসলাম,সোহেল ফেরদৌস শাহীন,সিদ্দিকুর রহমান,ফরিদ, সবুজ,রাকিবুল হাসান,সোহরাব উদ্দিন, আরাফাত ও কামরুল শেখ।

এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা