কারা হেফাজতে মৃত্যু
সারাদেশ

কারা হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার নবাবগঞ্জের ব্যবসায়ী আদনান খন্দকার কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

আদনান খন্দকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামসুল আলমের (পোখরাজ) ছেলে। তিনি রাজওভারশীস লিমিটেডের মালিক ছিলেন। বাবার মৃত্যুর পর তিনিই পারিবারিক ব্যবসা পরিচালনা করতেন।

কারাগার সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই চেক ডিজঅনারের (চেক পরিশোধে ব্যর্থ) একটি মামলায় গ্রেপ্তার হয়ে আদনান কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। গতকাল বেলা ২টা ১০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন কারা কর্তৃপক্ষ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম বলেন, বন্দী আদনান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি হৃদ্‌রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে আদনানের স্ত্রী তাহমিনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নিরাপত্তাকর্মী মো. আসাদ ফোন রিসিভ করে বলেন, ‘ম্যাডাম অসুস্থ, কথা বলতে পারছেন না। কোনো বিষয়ে বলার থাকলে পরে জানাব।’

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা