সারাদেশ

ছাত্রদল-এনসিপির সমাবেশ, রাজধানীজুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর শাহবাগ, ফার্মগেট, পল্টন, সায়েন্স ল্যাব ও শ্যামলী এলাকা ঘুরে সড়কে যানজটের চিত্র দেখা গেছে।

রবিবার (৩ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান করছে সাইমুম শিল্পীগোষ্ঠী।

এসব রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে গাড়ির পাশাপাশি মানুষেরও বাড়তি চাপ তৈরি হয়েছে।

এছাড়া আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষা। এর প্রভাবও পড়েছে সড়কে। ফলে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। কোথাও কোথাও দেখা দিয়েছে গণপরিবহন সংকটও।

ফার্মগেটে দাঁড়িয়ে থাকা যাত্রী রবিউল সরকার বলেন, বিমানবন্দর যাব বলে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। বাস আসে কিন্তু বাসে পা রাখার জায়গা নেই। রাস্তায় যানজট গাড়িও নড়ছে না। এর মধ্যে আবার তীব্র গরম। সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে পড়লাম।

শ্যামলীতে যানজটে অপেক্ষমাণ সিএনজিচালক বিপুল বিশ্বাস বলেন, গাড়ি সামনের দিকে যাচ্ছে না। প্রচুর যানজট। এমনিতেই রোববার যানজট একটু বেশি থাকে। তবে আজ আরও বেশি। আধা ঘণ্টার বেশি দাঁড়িয়ে আছি এক জায়গায়। বিকল্প কোনো রাস্তা পাচ্ছি না গাড়ি নিয়ে বের হওয়ার। আজ রাস্তায় অনেক ভোগান্তি হবে সবার।

ঠিকানা পরিবহনের চালক সিদ্দিক মিয়া বলেন, আমিন বাজারের ওই পাশে জ্যাম পাইনি। তবে আমিন বাজার পার হয়ে তারপর থেকে জ্যাম পেয়েছি।

দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণের কথা আগে থেকে জানিয়েছিল ডিএমপি।

শনিবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী-গোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষ্যে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন সময় বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করা হলো।

এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা