বাগেরহাট প্রতিনিধি
সারাদেশ

বাগেরহাটে চাচার অত্যাচারে বাড়িছাড়া পুলিশ পরিবার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে চাচার নির্যাতন, মারধরের প্রতিবাদ ও সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে ভুক্তভোগী পুলিশ সদস্যর স্ত্রী খাদিজা আক্তার রুমা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। খাদিজা আক্তার রুমা পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নধমুল্লা গ্রামের মোঃ আলমগীর হোসেনের স্ত্রী। মোঃ আলমগীর হোসেন বর্তমানে বাংলাদেশ পুলিশ ডিপার্ডমেন্ট এ চতুর্থ শ্রেনীর কর্মচারি হিসেবে বাগেরহাট নতুন পুলিশ লাইনে কর্মরত আছেন।

সংবাদ সম্মেলনে খাদিজা আক্তার রুমা জানান, আমার স্বামীর পৈত্রিক বাড়িতে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে আমিসহ আমার পরিবার বসবাস করে আসছি। কিন্তু দুঃখের বিষয় আমার স্বামীর দূর সম্পর্কের চাচা পার্শ্ববর্তী সৌদি প্রবাসী ভুমিদস্যু লোকমান গাজী বিভিন্নভাবে আমাদের সম্পত্তি আত্মসাত করতে নানানভাবে হয়রানি করছে। আমি বাধ্য হয়ে নিজেদের সম্পত্তি রক্ষার জন্য আদালতের স্মরনাপন্য হই, আদালত আমাদের পক্ষে রায় প্রদান করেন। কিন্তু ভূমিদস্যু লোকমান গাজী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি-ধামকী, গালি গালাজ, মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন বিভিন্নভাবে হয়রানি করে আসছে।

তিনি জানান, আমার স্বামী চাকরির সুবাধে বাড়িতে না থাকায় সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দিনের পর নির্যাতন করতে থাকেন। আমার স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়ে তার চাকরি শেষ করে দিবে বলেও হুমকি দেন। আমি ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের কাছে একাধিকবার অভিযোগ নিয়ে গেলেও সে কোন কর্নপাত না করে আমাকে হুমকি প্রদান করে, আমার স্বামী ওসির সাথে যোগাযোগ করলেও সে আমার অভিযোগ তো নেয়নি বরং আমার স্বামীর সাথেও খারাব আচরন করেন। সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় তাদের কাজ থেকে অনৈতিক সুবিধার বিনিময়ে ওসি আনোয়ার হোসেন ভুমিদস্যু লোকমান গাজীর সাথে যোগসাজোসে আমার স্বামীর বসতবাড়ি থেকে বিতাড়িত করবার কঠিন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরো জানান, গত ১০ জুন মঙ্গলবার সকাল ১০টার দিকে বসত বাড়িতে অবস্থানকালে স্থানীয় লোকমান গাজীর নেতৃত্বে স্থানীয় আবু সালেহ গাজী, মেহেদী হাসান সরদার, মাসুদ সরদার, মাহিম সরদার, হোসেন গাজী, ছরোয়ার সরদার, শাহীন সরদার, লাকী বেগম, সাথী বেগম, জাহানারা বেগম, বুলু বেগম বে-আইনীভাবে আমাদের বসতঘরে প্রবেশ করে। কিছুক্ষন পরে পুলিশ আসলেও তারা প্রভাবশালী হওয়ায় প্রশাসনের সম্পূর্ন সহযোগীতায় বসত ঘরের সকল মালামাল তছনছ করে দেয়। সন্ত্রাসীরা পুলিশের সামনে আমিসহ আমার ছেলে ছিফাত, ভাতিজা নাইমুল ইসলাম সিয়াম ও আমার জা শাহিদা আক্তার লিলিকে এলোপাথাড়িভাবে মারধর করে। পরে পুলিশ সন্ত্রাসীদের কিছু না বলে আমাদের থানায় নিয়ে যায়।

প্রশাসন আমাদের চিকিৎসার সুযোগ করে না দিয়ে থানায় সকাল ১১টার পর থেকে রাত ১০টা পর্যন্ত বে-আইনীভাবে আটকে রাখে। পরে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ওঠে ও আমাদের প্রাণে মেরে ফেলবার হুমকি প্রদান করে। আমরা প্রাণের ভয়ে পিরোজপুর চিকিৎসা না করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছি। তিনি এ সকল ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে এ সময় পুলিশ সদস্যর ভাইয়ের স্ত্রী নাহিদ আক্তার লিলি উপস্থিত ছিলেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা