ফেনী প্রতিনিধি
সারাদেশ
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

ফেনীবাসীকে আতংকিত না হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

ফেনী প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আগামীকাল বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে। এতে করে, ৩০ ও ৩১ মে ফেনী ও ফেনীর উজানে ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতে বন্যার আশংকা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বুধবার (২৮ মে) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনু্ষ্ঠিত হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

আসন্ন দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক জনসাধারণকে আতংকিত না হয়ে সতর্ক থাকার আহবান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোশারফ হোসেন, সেনাবাহিনী ফেনী ক্যাম্পের ইনচার্জ মেজর আরেফীন শাকিল, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ জেলার সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভাগের দপ্তর প্রধান, স্থানীয় রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সিপিবি, রেডক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা