বগুড়া প্রতিনিধি
সারাদেশ

শাজাহানপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দাপুটে ইমরান গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

তিনি ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছিলেন একসময়ের দাপুটে ইমরান। তিনি শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে।

সোমবার (১৯ মে) বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আরিফুল ইসলাম জানান, রবিবার উপজেলার বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান হোসেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

স্থানীয়রা জানান, ইমরানের বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলনের সময়কার হামলার বিষয়ে কোনো মামলা ছিল না। কিছুদিন পালিয়ে থাকলেও সম্প্রতি প্রকাশ্যে চলাফেরা করছিলেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা