শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
সারাদেশ

কার্ডের প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়া নারী আটক

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

শিবগঞ্জে প্রতারণার ফাঁদে ফেলে অসহায় নিঃস্ব নারীকে মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার নামে কটকতারা (৩০) নামে এক নারীর বিরুদ্ধে ১০/১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ ওই প্রতারক নারীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

ঘটনাটি জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে। গত ১১ মে শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আশরাফুল হকের স্বাক্ষরিত এজাহার সূত্রে জানা গেছে, শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী হঠাৎ পাড়া গ্রামের মৃত জুয়েল আলির মেয়ে ও মনিরুল ইসলামের স্ত্রী কটকতারা বেগম(৩০) ২০২২ সালের ১ জানুয়ারি হতে ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত একই ইউনিয়নের ধোবড়া গ্রামের অনেকগুলো অসহায় ও নিঃস্ব নারীদেরকে মাতৃত্বকালীন ও বয়স্কভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১০/১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তথ্য অনুসন্ধানে গত ১১ মে ধোবড়া গ্রামের জান্নাতি বেগম, মালা বেগম, আয়েশা বেগমসহ আরো অনেক প্রতারণার শিকার নারীদের সহায়তায় তাকে সনাক্ত করে।

এ সময় থানা পুলিশকে সংবাদ দিলে তাকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠিয়েছে। তবে সরজমিনে ঘটনা স্থলে গিয়ে প্রতারণার শিকার ধোবড়া গ্রামের মালা বেগম, জান্নাতি বেগমসহ প্রায় ১৫/২০ জন নিঃস্ব ও অসহায় মহিলা জানান, মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতার কার্ড করে দেয়ার প্রলোভন দেখিয়ে শাহাবাজপুর ইউনিয়নের নলডুবুরী হঠাৎপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী কটকতার বেগম দীর্ঘ দিন যাবত আমাদের মত শাহাবাজপুর ও ধাইনগর ইউনিয়নের প্রায় ৭০ জনের নিকট থেকে প্রায় ১০ লাখ টাকা আত্মসাত করেছে। আমরা যতবার খোঁজ করি ততবারই শুধু প্রতিশ্রুতি দেয় যে অল্প কিছু দিনের মাধ্যেই হয়ে যাবে।

তবে প্রতারক কটকতারার ভাষ্যমতে এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর আশরাফুল হকের সংশ্লিষ্টতা রয়েছে। তবে আশরাফুল হক বলেন, আমি ওই নারীকে কোন দিন চোখে দেখিনী ও তাকে চিনিনা। তার সাথে আমার সংশ্লিষ্টতা নেই।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে সুমাইয়া জানান, শিবগঞ্জ মহিলা বিষয়ক অফিসের কেউ এ ধরনের অনিয়ম বা দূর্নীতির সাথে জড়িত নেই। তিনি আরো বলেন, আশরাফুল হকের বিরুদ্ধে এর পুর্বে কেউ কোন অভিযোগ করেনি। তিনি আরো বলেন, আমরা অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছি।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই প্রতারক নারীকে আটক করে আইনী ব্যবস্থার মাধ্যমে পুলিশের হাতে সোপর্দ করি।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা