বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় লুটের মামলায় ডাকাত সর্দার ওয়াজেদ গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নাইটগার্ডকে জিম্মি করে নগদ টাকাসহ পৌনে ২০ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় আলোচিত আন্তঃজেলা ডাকাত সর্দার ওয়াজেদ আলীকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি বগুড়া সদর উপজেলার কমলপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, বুধবার শহরের রানা প্লাজা এলাকা থেকে গ্রেপ্তার ডাকাত সর্দারকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২০ নভেম্বর রাতে দুপচাঁচিয়া উপজেলার সাউথইস্ট ব্যাংক লিমিটেড পিএলসির অধিনে জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাচীর টপকে প্রবেশ করে ১৫/১৬ জনের সংঘবদ্ধ ডাকাতদল। প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা নাইটগার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে গলির মধ্যে ফেলে রাখে। ডাকাত দলের সদস্যরা নিজেরাই পাহারায় থেকে অটো রাইচ মিলের নগদ টাকাসহ ১৯ লাখ ৭৮ হাজার ৯০০ টাকার মালামাল লুট করে।

র‌্যাব কর্মকর্তা জানান, ডাকাতি ঘটনার দুই ঘন্টার ব্যবধানে চক্রের চার সদস্য গ্রেপ্তার হয়। লুটের কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক, দেশীয় অস্ত্র, আলামতসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কৌশলে পালিয়ে যায় ডাকাত সর্দার ওয়াজেদ। এ ঘটনায় ২১ নভেম্বর দুপচাঁচিয়া থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা