কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সারাদেশ

খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদযাপিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

রবিবার (২০ এপ্রিল) পালিত হচ্ছে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন।

এ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে যথাযত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হয় খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস ইস্টার সানডে।

উপজেলার খ্রিষ্টানধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়গুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি গির্জায় ধর্মীয় আচার-অনুশাসন, রীতি-নীতি, ধর্মীয় আলোচনা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বী সহস্ত্রাধিক ধর্মপ্রাণ খ্রিষ্ট ভক্ত। কালীগঞ্জে মোট ৬টি গির্জায় একযোগে এই প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ খ্রিষ্টভক্তগণ দলবদ্ধ হয়ে গির্জায় উপস্থিত হতে থাকেন। সকলের মধ্যে কুশল বিনিময় করে থাকেন। সকাল সাড়ে ৬টা প্রথম ও ৯টায় ২য় মিশার বা ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। মিশায় আগত খ্রিষ্টভক্তরা দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনা শেষে সবার মধ্যে খ্রিস্ট প্রসাদ ও পবিত্র জল প্রদান করা হয়।

দীর্ঘ ৪০ দিন উপবাসের পর ইস্টার সানডে বা পাষ্কা পর্ব উদযাপন করেন খ্রিষ্টভক্তরা। এই দিনে দই চিড়া এবং খইয়ের মাধ্যমে তারা বিশেষ খাবারের ব্যবস্থা করেন।

কারিতাসের সাবেক কর্মকর্তা মি. বাদল ব্যাঞ্জামিন রোজারিও বলেন, আমরা ৪০ দিনের উপবাসের মাধ্যমে ত্যাগ স্বীকার শেষে আজকে পাষ্কা পর্বে বিশেষ মিশায় অংশগ্রহণ করি। এই দিনের মাধ্যমে আমাদের আত্মীয়-স্বজনদের সাথে মিলিত হই, পারস্পরিক মেলবন্ধন ও সম্পর্কের উন্নতি হয়। পাড়া-প্রতিবেশীদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেই।

যিশু খ্রিস্টের পুনরুত্থান অনুষ্ঠানে মিশা পরিচালনা ও পবিত্র বাইবেল থেকে ধর্মীয় আলোচনা করেন তুমলিয়া ধর্মপল্লীর পাল পুরহিত ফাদার কুঞ্জন কুইয়া।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রভু যীশুখ্রিষ্ট মৃত্যু থেকে উত্তীর্ণ হয়ে নতুন জীবনে প্রবেশ করেছেন। যীশুখ্রিষ্ট বলেছেন, পাপ করলে আমাদের পাপের দিক থেকে মৃত্যু হয়, আর যখন আমরা পাপময় জীবন পরিত্যাগ করি, এর মধ্য দিয়ে আমাদের আবার পুণরুত্থান হয়। আজকের এই দিনে আমাদের মিশা শেষে দেশ ও জাতির কল্যাণ লাভে বিশেষ প্রার্থনা করা হয়।

ইস্টার সানডে কে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ৩দিন আগে থেকে গির্জায় আমাদের পুলিশ সদস্যরা অবস্থান নেয়। কোনধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকলের সহযোগীতায় আনুষ্ঠানিকতা শেষ করতে পেরেছি।

এদিকে গির্জার বাইরে মেলার আয়োজন করা হয়। মেলায় হরেক রকম খাবার ও বাহারি খেলনা সামগ্রীর দোকান বসে। গির্জায় আগত দর্শনার্থীরা গির্জার আনুষ্ঠানিকতা শেষে মেলা থেকে নিমকি, মোয়া, মুড়ালি, চানাচুর, ঝালমুড়ি, চটপটি, ফুসকাসহ খেলনা সামগ্রী কিনে বাড়ি নিয়ে যান।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা