ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
সারাদেশ

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর ৮টি খুঁটি ভেঙে পড়েছে। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সড়কে যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

ঝড়ে ক্ষতিগ্রস্ত খুঁটিগুলোর মধ্যে বেশ কয়েকটি ভালুকা-মল্লিকবাড়ী সড়কের ওপর এবং পাশের একটি মাছের ফিশারিতে পড়ে যায়। এতে সড়কটি অস্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা জানান, ভাঙা খুঁটিগুলো টাঙ্গাইলের সখিপুর পর্যন্ত নির্মাণাধীন ৩৩ কেভি সঞ্চালন লাইনের অংশ ছিল, যা সম্প্রতি স্থাপন করা হয়েছিল। তবে লাইন চালু হওয়ার আগেই ঝড়ে তা ধ্বংস হয়।

এছাড়া, মল্লিকবাড়ী এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী পুরাতন কয়েকটি খুঁটিও উপড়ে পড়ে, ফলে আশেপাশের গ্রামগুলোতে রাতভর বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় বাসিন্দাদের।

ভালুকা বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত খুঁটিগুলোর মেরামত কাজ দ্রুত শুরু করা হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল করার চেষ্টা চলছে। তিনি বলেন, "ঝড়ের তীব্রতায় নতুন ও পুরাতন উভয় ধরনের খুঁটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পুরো এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করছি।"

অন্ধকারে পড়ে থাকা স্থানীয় বাসিন্দারা অসুবিধার কথা জানিয়ে দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। অনেকেই অভিযোগ করেন, নতুন খুঁটিগুলো যথেষ্ট মজবুতভাবে স্থাপন করা হয়নি, যা সামান্য ঝড়েই ভেঙে পড়েছে।

পিডিবি সূত্রে জানা গেছে, ঝড়-তাণ্ডবের কারণে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ টিম কাজ করছে। নতুন লাইনের নির্মাণকাজও পুনর্বহাল করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা