সংগৃহীত ছবি
সারাদেশ

ঝুট গুদাম-কাঁচামালের দোকানে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় ঝুট গুদাম ও কাঁচামালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩ এর উপ-সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান বলেন, শুক্রবার ভোর রাত সাড়ে ৫টার দিকে টঙ্গীর মিল গেট এলাকায় আগুনের খবর পায় টঙ্গী ফায়ার সার্ভিস। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সবশেষ ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় সকাল ৭টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা