সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে সাবেক এক মাদারাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি।

আরও পড়ুন : বেনাপোল রেললাইনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু বক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় আলীয়া মাদারাসার সাবেক শিক্ষক ছিলেন।

আরও পড়ুন : টঙ্গীবাড়িতে রেডক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিদ্দিক মাস্টার গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে আধা কেজি করলা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে আসেন। করলা কেনার পর সন্ধ্যার পরে তিনি আর বাসায় পেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। না পেয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে পরিবারের সদস্যরা চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার গৌতম লদের বাড়ির পুকুরে স্থানীয় কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে যায়। তখন তারা ছিদ্দিক মাষ্টারের মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন : বেনাপোল সানরাইজ স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, নিহতের বাম চোখের ওপরে ও গলায় কিছু আঘাতের চিহৃ রয়েছে। তবে কিসের আঘাত এই বিষয়ে কিছুই বলা যাচ্ছেনা। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা