সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট সড়কের দুর্গাপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন:

নিহতরা হলো, ইছাখালী দক্ষিনপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪) ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। এদের মধ্যে মারুফ স্থানীয় একটি মাদরাসা ও বাঁধন একটি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। তাছাড়া

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে ৩ বন্ধু মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলো। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ৩ জনই গুরুতর আহত হয়। এরপর তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা