সংগৃহীত ছবি
সারাদেশ

ফরিদপুরে ম্যাটসের‌ মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি : চার দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা দ্বিতীয় দিনের মত ফরিদপুর প্রেসক্লাবের ‌সামনে কর্মসূচি পালন করেছে ম্যাটস।

আরও পড়ুন : বিচার বিভাগ-দুদক দাসে পরিণত হয়েছিল

সোমবার ‌সকাল ১১টার দিকে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টানা ৩৪তম কর্মসূচি পালন করে তারা।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুরের উদ্যোগে সংগঠনের সমন্বয়ক দেলওয়ার হুসাইন সজিবের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসের প্রথম বর্ষের শিক্ষার্থী তালহা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরামুল সহ তালহা, শাফি, মো: সজিব শেখ, ইয়াসিন, হযরত আলী, সিয়াম, মীম, প্রমুখ।

আরও পড়ুন : ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

মানববন্ধন কর্মসূচীতে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ চেয়ে তাদের চার দফার সমস্ত দাবি মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায়। এছাড়া পাস করার পর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উচ্চ শিক্ষার সুযোগ, ইন্টার্নশিপ ভাতা চালু, কোর্স কারিকুলামের সংস্কারের কথাও উল্লেখ করা হয়। তাদের অধিকার ও দাবি বাস্তবায়ন না হলে তারা রাজপথে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা