সংগৃহীত ছবি
সারাদেশ

বিসিক শিল্পনগরীতে আগুন

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায়ে হেকেম বাংলাদেশ কীটনাশক গোডাউনে আগুন লাগে। এরপর তা আশপাশে ছড়িয়ে পড়ে। তবে এই আগুন নিয়ন্ত্রণে আসলেও ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এখনও ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: চিন্ময়সহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

জানা যায়, ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকায় শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ লিমিটেড নামের একটি কীটনাশকের গুদাম থেকেই এই আগুনের সুত্রপাত হয়। এতে মুহূর্তেই পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে এবং পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা মালামাল।

এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট। তবে ছুটির দিনে এই শিল্পনগরী বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভির কর্মকর্তারা জানায়, এই অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও পরবর্তীতে জানানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা