সংগৃহীত ছবি
সারাদেশ

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: পাবনা জেলার ঈশ্বরদীতে ওয়ালিফ হোসেন মানিক (৩৩) নামে ১ যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার পাকশীর রূপপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বান্দরবানে চালু হলো ছাদখোলা বাস

নিহত যুবলীগ কর্মী, ঈশ্বরদী পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

নিহতের স্বজনরা জানায়, একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য সোমবার সকালে বাড়ি থেকে বের হয় মানিক। এরপর রাস্তায় যেতেই (৮-১০) জন তাকে গুলি ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ২০২৩ সালে ঈশ্বরদীর ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাত্রলীগ কর্মী মনা হত্যাকাণ্ডের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা