সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুরে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

শরীয়তপুর প্রতিনিধি: ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদে ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)।

আরও পড়ুন : দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

সোমবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সিসিএস জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট মাসুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট নুরুজ্জামান সিপন, সাইদ মাহমুদ, মো. রোমান আকন্দ, আব্দুল মোতালেব সুমন, সুলতানা আক্তার প্রমুখ।

আরও পড়ুন : সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন

মানববন্ধনে অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, কোল্ড স্টোরেজ মালিকরা ও ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে আলুর মূল্য বাড়িয়ে দিয়েছে। তারা ভোক্তা সাধারণকে জিম্মি করে বেশি দরে বিক্রয় করছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেয়া হোক।

এছাড়াও মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশে বার্ষিক আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। এবছর আলু উৎপাদন হয়েছে ১ কোটি টনের বেশি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজে ৪০ লাখ টনের বেশি আলু মজুদ রয়েছে। যা বছরের বাকি সময়ের জন্য প্রয়োজনীয় চাহিদার তুলনায় পর্যাপ্ত। কিন্তু মজুদদারেরা সরবরাহ হ্রাস করে কৃত্রিম সংকট তৈরি করে হিমাগার থেকে বেশি মূল্যে আলু বিক্রয় করছে এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ করছে না। অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজকেন্দ্রীক কূটকৌশলের মাধ্যমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তন সাধারণকে জিম্মি করে ফেলেছে।

পরে মানববন্ধন শেষে দ্রুত আলুর দাম কমিয়ে ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোল্ড স্টোরেজ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন সিসিএস জেলা শাখার নেতৃবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা