সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাটাখালী খাল সংস্কারের দাবি 

মাহবুব চৌধুরী, (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী কাটাখালী খাল সংস্কাররের দাবি জানিয়েছে শহরবাসী। এসময় নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

আরও পড়ুন: গাজীপুরে আজও শ্রমিক অবরোধ

সোমবার (১১ নভেম্বর ) সকালে এস,বি ফজলুল হক রোড ১নং টুকু ব্রীজ সংলগ্ন এলাকায় ব্যবসায়ী, শিক্ষক ছাত্র সহ নানা শ্রেণী পেশার মানুষ সংস্কাররের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন এ সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠান পরিচালনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহুরুল ইসলাম,সিনিয়র শিক্ষক আলা আমিন,বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয় মেহেদী হাসান,শিক্ষক,কর্মচারীসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ বাসীর প্রাণের দাবি কাটাখালী নদী টি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই নদীটি অপরিষ্কার থাকার কারণে দুর্গন্ধ,মশা,মাছি,ডেঙ্গু মশা উৎপাদিত হচ্ছে এ কারণে অনেক সাধারণ মানুষ এবং অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে। সিরাজগঞ্জবাসীদের কে অনুরোধ জানায় এই কাটাখালি নদীতে কেউ ময়লা আবর্জনা ফেলবেন না। এই কাটাখালি নদী সংস্কার করে সিরাজগঞ্জের শহরের সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই মিলে পরিস্কার পরিচ্ছন্ন সিরাজগঞ্জ শহর গড়ে তুলি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা