সংগৃহীত ছবি
সারাদেশ

দেওয়াল ধসে ২ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার কুয়াকাটায় নির্মাণাধীন একটি দোকানের দেওয়াল ধসে মো. কামাল (৪০) ও আবু বকর মৃধা (৪২) নামে ২ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাখাইন মার্কেট মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নিহতরা হলো- কুয়াকাটা পৌরসভার নবীনপুর এলাকার বাসিন্দা কাঠ মিস্ত্রি মো. কামাল (৪০) এবং একই এলাকার শ্রমিক আবু বকর মৃধা (৪২)।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে রাখাইন মার্কেট সংলগ্ন কানসাই ইন হোটেলের পাশে একটি দোকানের সংস্কার কাজ করছিলেন তারা। এরপর কাঠের অবকাঠামো নির্মাণের সময় হঠাৎ ঐ দোকানের দেওয়াল ধসে ২ জন চাপা পড়েন। এর পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা