সংগৃহীত ছবি
সারাদেশ

প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

জেলা প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় রিমন আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সাভারে অর্ধগলিত লাশ উদ্ধার

শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ রফিপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

রিমন আহমদ ওই গ্রামের ইশ্রাব আলীর ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, টাকা-পয়সা লেনদেন নিয়ে একই গ্রামের মজির উদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল রিমনের। এর জেরে মজির উদ্দিনের পরিবারের সদস্যরা হামলা চালায় রিমনের ওপর। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা