সংগৃহীত ছবি
সারাদেশ

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৩ 

জেলা প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন পৌরসভা গেটের সামনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরে আহতদের উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজার রুটের ৮ বিশেষ ট্রেন

আহতরা হলো- ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রবের ছেলে মো. কবির কাজী (৪০), রাজাপুর ৫ নম্বর ওয়ার্ডের মো. মনিরের ছেলে মো. রুবেল (২৭) ও একই ওয়ার্ডের আলী হোসেনের ছেলে মো. আলী (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে ২ জন মোটরসাইকেল আরোহী ভোলা সদর-চরফ্যাশন উপজেলার দিকে যাচ্ছিলেন। এরপর একই সময়ে চরফ্যাশন উপজেলা-বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের দিকে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা আসছিলো। এ সময় তাদের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী ও অটোরিকশা ১ যাত্রী গুরুতর আহত হন। এর পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: লাগবে না নতুন ভোটারের আঙুলের ছাপ

ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. মামুন জানান, শনিবার সকালে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন গুরুতর ভাবে আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অটোরিকশা চালক পলাতক রয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা