সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলা নগরীর অলংকার বিটেক মোড়ে ট্রাকচাপায় মোছাম্মৎ ঝুমুর নামের ১ নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাস্তা পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিহত নারী, ভোলা জেলার মনপুরা এলাকার মো. নাসিরের মেয়ে। তিনি পাহাড়তলী থানাধীন ফইল্ল্যাতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, বুধবার সকালে উল্টোদিক থেকে আসা চট্টমেট্রো-১১-৪৬৮৬ নম্বরের একটি ট্রাক রাস্তায় ঐ গার্মেন্ট কর্মীকে চাপা দেয়। এর ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হন।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম আশেক বলেন, নগরীর অলংকার মোড় থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ১ জন নারীকে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা