সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় বিএনপি ও হিন্দু ধর্মাবলম্বীদের মতবিনিময়

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষ্যে ভালুকা উপজেলা ও পৌর এলাকার সকল পূজা মণ্ডপের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আরও পুড়ন : তানজিম হত্যায় ২ আসামি গ্রেফতার

শনিবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে ওই মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।

ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম।

আরও পুড়ন : পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, সারোয়ার জাহান ইমরান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, শ্রী স্বপন বনিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মলয় নন্দী মানিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু গেনেন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা