সংগৃহীত ছবি
সারাদেশ

গুলিতে সেনা কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নামে ১ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টায় ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ২

জানা যায়, মঙ্গলবার ভোরে ডাকাতের গুলিতে গুরুতর ভাবে আহত হন। এরপর তাকে কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে ভোরে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধারের জন্য একটি অভিযানে যায়। এরপর রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাতকে দেখে দ্রুত আটক করতে গেলে তার সাথে ডাকাতের ধস্তাধস্তি হয়। এর পরে একপর্যায়ে ডাকাতরা ছুড়লে ঐ গুলিতে গুরুতর ভাবে আহত হন তানজিম। তারপর তাকে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন: দিনাজপুরে বিএসএফ সদস্য আটক

তিনি আরও জানান, সেনাবাহিনীর এই অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় নিহত সেনা কর্মকর্তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা