সংগৃহিত ছবি
সারাদেশ

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ, নিহত ৪

জেলা প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সীমানা বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মো. জহির (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আরও পড়ুন: বিপৎসীমার নিচে নামল গোমতীর পানি

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া গ্রামে সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত জহিরের ভাই নুর মোহাম্মদ (৪০) এবং বোন সাহিদা বেগম (৪৫)। একই বাড়ির লতিফ সরকারের ছেলে নজরুল ইসলাম (৩৫), আফজাল মুন্সির ছেলে ওমর ফারুক (২৫)।

নিহত মো. জহিরের ভাই সফিকুর রহমান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের সঙ্গে পাশের বাড়ির বাচ্চু মিয়ার ছেলে ইসমাইল হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম খলিফার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেনের সঙ্গে বাড়ির সিমানা জমি নিয়ে বিরোধ চলছিল। এলাকার সামাজিক লোকজন কয়েকবার সার্ভেয়ার দিয়ে বাড়ির সিমানা নির্ধারণ করে দিয়ে গেছে। আজকে আমার ভাই এবং ভাতিজা মিলে সীমানা বরাবর বাঁশ দিয়ে বেড়া দিতে গেলে বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন, মো. বিল্লাল, জাকির, জহির, নাঈম, রোবেল, ইসমাইল, নবির হোসেন তারা আমার ভাইয়ের ওপর আক্রমণ চালায়। কেউ একজন আমার ভাইকে মাথা এবং ঘাড়ে বাড়ি দিলে সঙ্গে সঙ্গে আমার ভাই মাটিতে লুকিয়ে পড়ে যান। এরপর ডাক-চিৎকার দিলে তাৎক্ষণিক এলাকার লোকজন এসে আমার ভাইকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মো. জহির (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা