সংগৃহীত ছবি
সারাদেশ

সৈকতে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলায় সমুদ্র সৈকত থেকে সেলিম নামে ১ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সৈকতের সী গাল পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: টঙ্গীতে থানার সামনে ট্রাকে আগুন

নিহত ব্যক্তি, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রেজুখাল এলাকার বাসিন্দা।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী লাইফ গার্ড কর্মী জয়নাল আবেদীন বলেন, সোমবার জোয়ারের পানির সাথে লাশটি ভেসে এসেছিল। কিন্তু আইনি জটিলতার কারণে প্রথমে লাশটি উদ্ধার না করা হলেও তার পরে ফটোগ্রাফার ও কিছু পর্যটক মিলে লাশটি উদ্ধার করেন।

নিহত সেলিমের স্বজন হুমায়ুন জানান, ২দিন আগে ৪ ভায়রা এক সাথে শখের বশে মাছ শিকারে যায়। এ সময় স্রোতের টানে সেলিম তলিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ পাওয়া যায়নি। এর পরে ফেসবুকে ছবি দেখে লাশটি শনাক্ত করি।

আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা