সংগৃহীত ছবি
সারাদেশ

রিমান্ডে সাবেক এমপি লতিফ

জেলা প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন : সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন জানান, ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন : মাঙ্কিপক্স নিয়ে বিমানবন্দরে সতর্কতা

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে এম এ লতিফকে আদালতে হাজির করা হয়।

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ৪ আগস্ট নিউ মার্কেট থেকে বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশ থেকে যাওয়া পথে ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদের সামনে এম এ লতিফের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে বাদী ও তার সঙ্গীদের মারধর, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আহত করা হয়।

এ ঘটনায় এরশাদ গত শুক্রবার (১৬ আগস্ট) ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এম এ লতিফ গুলি করার হুকুম দেন বলে অভিযোগ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা