সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে আগুনে ২০০ মণ পাট পুড়ে ছাই

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী এলাকায় জেলা খাদ্য ভবনের পাশের গোডাউনের আগুন লেগে ২০০ মণ পাট পুড়ে ছাই হয়েছে। স্থানীয় ব্যবসায়ী নুর হোসেনের পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কি কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : সৈকতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

শনিবার (১৭ আগষ্ট) দুপুর ১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। পরে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ী নুর হোসেন জানান, ৪ বছর ধরে এখানে পাট মজুত করে ব্যবসা করে আসছি। সকালেও এসে দেখাশুনা করে গেছি। দুপুরে খবর পাই গোডাউনে আগুন জ্বলছে। এসে দেখি প্রায় ২০০ মণ পাট আগুনে জ্বলছে। এতে আমার ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : সাবেক সংসদ সদস্য লতিফ গ্রেফতার

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ. রাকিব জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা