সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

জেলা প্রতিনিধি: পাবনা জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৩) ও ফারজানা ইয়াসমিন (২৩) নামের ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ৮টায় আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: চট্টগ্রামে সংঘর্ষে নিহত ২

নিহত ব্যক্তিরা হলো, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামের মো. হিরু ইসলামের ছেলে-মেয়ে। এই ঘটনায় গুরুতর ভাবে আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয়রা জানান, বুধবার (১০ই মহররম) উপলক্ষ্যে তাঁত শ্রমিকদের ছুটি। এরপর হিরু ইসলামের মেয়ে ফারজানা তাঁতের মেশিনটি চালাতে যায়। এই সময় ফারজানা হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়ে। এদিকে তাকে উদ্ধার করতে ছোট ভাই এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এর পরে ২ জনকে উদ্ধার করতে তার মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় নিহতদের ও তার মাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তার আহত স্ত্রীর অবস্থা গুরুতর বলে জানা যায়।

আরও পড়ুন: বেরোবি শিক্ষার্থী নিহত

নিহতদের বাবা হিরু ইসলাম জানান, বুধবার ছুটির দিনে শ্রমিকরা কাজে আসেনি এ জন্যই আমার মেয়ে তাঁত চালাতে গিয়েছিল। এ সময় তাঁত মেশিনের তার ছিঁড়ে গিয়েছিল আমরা তা একটুও টের পাইনি। আমার সব সর্বনাশ হয়ে গেল। ২ কলিজার টুকরা সন্তান আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি এতিম হয়ে গেলাম।

আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পার্লুম তাঁত চালাতে গিয়ে ১ম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেয়ে আটকে যায়। এ সময় তাকে উদ্ধার করতে ভাই গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এর পরে তাদের ২ জনকে বাচাঁতে মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ভাই-বোন ২ জন মারা যায়। এখন আমরা এখানে আসছি। লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা