সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫

জেলা প্রতিনিধি: বগুড়া জেলায় হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫জনের মৃত্যু হয়েছে। এই সময় আরও অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টায় বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: অবরোধে আটকা শতাধিক গাড়ি

জানা যায়, শহরের সেউজগাড়ী ইসকন ম‌ন্দির হতে রথযাত্রা‌টি‌ বিকেল ৫টার দিকে বের হয়। এরই পথিম‌ধ্যে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় পৌঁছালে র‌থের মধ্যে থাকা গম্বুজ‌টি রাস্তার উপরে থাকা একটি হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। এ সময় র‌থের গম্বুজ‌টি স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসার সাথে সাথে তা‌রে আগুন লে‌গে যায়। এতে র‌থের মধ্যে থাকা ও আশপাশের অন্তত ২৫ জন আহত হয়। এর প‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার পর ৫জন মারা যায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. স্নিগ্ধ আখতার জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩জন নারী ও ২জন পুরুষ। এখন আমি হাসপাতালে আছি। এর পরে বিস্তারিত সকল তথ্য জানাতে পারব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা