ফরিদপুরে পাট ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন
সারাদেশ

ফরিদপুরে পাট ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: পাট ব্যবসায়ী আ. হামেদ মোল্যা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

কানাইপুর বাজারের বিশিষ্ট পাট ব্যবসায়ী ও মোল্লা ট্রেডার্সের মালিক নিহত হামেদ মোল্যা কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামের মৃত মনু মোল্লার ছেলে। গত ২৭ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে আসেননি তিনি। পরদিন ২৮ আগস্ট সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে গ্রামের মোতালেব মিয়ার ধানক্ষেত থেকে কোতোয়ালি থানা পুলিশ হামেদ মোল্যার মরদেহ উদ্ধার করে।

হামেদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বাজারের প্রধান সড়কে এ মানববন্ধনে অংশ নেন কয়েকশত পাট ব্যবসায়ী ও নিহতের পরিবারের সদস্যরা।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মো. খোকন মাতুব্বর, বাবুল খান, নিহতের স্ত্রী কোহিনুর বেগম, ভাই শহীদ মোল্যা, ছেলে জিসান প্রমুখ।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা