জমি বিক্রি করে স্ত্রীকে হাতি কিনে দিলেন স্বামী
সারাদেশ

জমি বিক্রি করে স্ত্রীকে হাতি কিনে দিলেন স্বামী

বিনোদন ডেস্ক:
সম্রাট শাহাজাহান প্রেমের স্মৃতি রাখতে তাজমহল গড়ে তুলেছেন। প্রিয় মানুষকে খুশি করতে আমরা কত কিছুই না করি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের প্রেমের ইতিহাসের মহিমা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। তারই দৃষ্টান্ত রাখলেন এক কৃষক,যার নাম দুলাল চন্দ্র রায়। স্ত্রীর স্বপ্ন পূরণে ১৬ লাখ টাকা দিয়ে তিনি হাতি কিনে বাড়িতে নিয়ে এসেছেন। দুলাল চন্দ্র রায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রথিধর দেউতি গ্রামের মৃত বীরেন্দ্র নাথের ছেলে।

জানা যায়, প্রাণী সংরক্ষণ ও যত্নবান হতে দৈব নির্দেশ (স্বপ্নে আদিষ্ট) পান দুলাল চন্দ্রের স্ত্রী তুলসী রানী দাসী । ওই দৈব নির্দেশ পালনে কয়েক বছর আগে স্বামীর কাছে প্রথমে একটি ঘোড়া,রাজহাঁস ও ছাগল কিনে তাদের পরিচর্যা করেন তুলসী রানী দাস। এক বছর আগে আবারো দৈব নির্দেশ পান হাতি কিনে যত্ন নেওয়ার । এ নির্দেশনা পেয়ে পুনরায় স্বামী দুলালের কাছে হাতি কিনতে বায়না ধরেন তুলসী রানী ।

কৃষক দুলাল চন্দ্র রায় স্ত্রীর সেই স্বপ্ন পূরণ করতে ১১ বিঘা জমি থেকে দুই বিঘা বিক্রি করে হাতি ক্রয়ের পরিকল্পনা করেন।
এবং শেষ মেষ খোঁজ-খবর নিয়ে সিলেটের মৌলভীবাজার গিয়ে সাড়ে ১৬লাখ টাকায় হাতি কিনে আনেন তিনি। ২০ হাজার টাকা ট্রাক ভাড়া দিয়ে হাতি নিয়ে গত সপ্তাহে বাড়ি ফেরেন কৃষক দুলাল। হাতি দেখাশুনার জন্য তিনি ইব্রাহীম মিয়া নামে এক মাহুতকে প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতনে মৌলভীবাজার থেকে নিয়ে আসেন ।

প্রভাবশালী কৃষক দুলাল চন্দ্র হাতি কিনেছেন শুনে শুধু ওই গ্রামবাসী নয়,দূর-দূরান্ত থেকে মানুষজন হাতি দেখতে ভিড় করছেন দুলাল তুলসী দম্পতির বাড়িতে।

সাননিউজ/এফএস/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা