ছবি: সংগৃহীত
সারাদেশ

সাতক্ষীরা সদরে চেয়ারম্যান হলেন মশিউর রহমান বাবু

মো. মাজহারুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: আত্মসমর্পণ করবেন ৫০ জলদস্যু

তিনি পেয়েছেন ৩১ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘মোটরসাইকেল’ প্রতীকের প্রার্থী এসএম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ৪২ ভোট।

বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে ‘চিংড়ি মাছ’ প্রতীকে গোলাম মোরশেদ পেয়েছেন ১৬ হাজার ৮৫৯ ভোট, ‘আনারস’ প্রতীকে সুশান্ত কুমার মন্ডল পেয়েছেন ১৮ হাজার ২৬৯ ভোট এবং ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী তামিম আহমেদ সোহাগ পেয়েছেন ৩১৪৮ ভোট।

তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ষষ্ঠ উপজেলা নির্বাচনে ১৪০টি কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন: পীরগঞ্জে চেয়ারম্যান হলেন আখতারুল ইসলাম

ভোটগ্রহণ শেষে গণনাপূর্বক রাত পৌনে ৮ টায় সহকারী রিটার্নিং অফিসার মো. মেহেদী হাসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ‘লাঙ্গল’ প্রতীকের ভোটার-সমর্থকদের শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করতে দেখা গেছে।

উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২ হাজার ৪৪৭ জন, নারী ভোটার ২ লাখ ৩৭১৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৩ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা