খুলনায় চলছে বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহ
সারাদেশ

খুলনায় চলছে বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে নগরীর বাদামতলা বিআরটিএ সার্কেলে শুরু হয়েছে বিশেষ সেবা সপ্তাহ। চলবে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত।

এ সপ্তাহে বিআরটিএ’র সার্ভিস র্পোর্টালের মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সসহ অনলাইনে এ সংক্রান্ত বিভিন্ন সেবা ও মোটরসাইকেল নিবন্ধন দেওয়া হচ্ছে। মোবাইলের ম্যাসেজের (এসএমএস) মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক প্রদানের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রিন্টিং এবং স্ট্যাটাস জানাসহ বিভিন্ন ডিজিটালসেবা পাওয়া যাচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ সপ্তাহের উদ্বোধন করেন বিআরটিএ’র খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. মহসিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আবুল বাশার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মো. সাইফুল্লাহ বাহার, মনোয়ার হোসেন, মো. মমিনুল ইসলাম ও মো. আলামিন।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা